বাংলাদেশের ম্যাচ থেকেই আইসিসির নতুন নিয়ম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫
     ৫:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশের ম্যাচ থেকেই আইসিসির নতুন নিয়ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ | ৫:৫৯ 126 ভিউ
টি-টোয়েন্টিতে সাধারণত ইনিংসের প্রথম ৬ ওভার পাওয়ার প্লে ধরে খেলা হয়। কিন্তু বৃষ্টি বাগড়া বা ভিন্ন কারণে খেলার পরিধি কমে গেলে এলোমেলো পরিস্থিতি তৈরি হয়। সেই সমস্যা কাটাতে নতুন সিদ্ধান্ত আনছে আইসিসি। জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ থেকেই যা কার্যকর করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো ম্যাচ ৮ ওভারে নেমে আসে তবে ওই ম্যাচের পাওয়ার প্লে ধরা হবে ২.২ ওভার। যদি খেলাটি ১৪ ওভারের হয়, তবে টি-টোয়েন্টি ম্যাচটির ৪.১ ওভার পর্যন্ত পাওয়ার প্লের নিয়মে ধরা হবে। এ সময়ে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ দুজন ফিল্ডার রাখা যাবে। খেলা যত ওভারে হবে তার প্রায় ৩০ শতাংশ বল হবে পাওয়ার-প্লে। আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের ‘টি-টোয়েন্টি

ব্লাস্ট’ টুর্নামেন্টে অনেক বছর ধরেই এই বলভিত্তিক পাওয়ার-প্লে পদ্ধতি ব্যবহার হচ্ছে। ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হওয়ায় কোনো সমস্যায় পড়েননি খেলোয়াড় বা আম্পায়াররা। এখন এই পদ্ধতিকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটি পছন্দনীয় মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে। টি-টোয়েন্টির এ নতুন নিয়ম কার্যকর হবে ২ জুলাই থেকে। সামনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশ ও শ্রীলংকার। ১০ জুলাই থেকে ৩ ম্যাচের সিরিজ খেলবে এ দুই দল। ওই সিরিজ দিয়েই টি-টোয়েন্টির পাওয়ার-প্লে নিয়ম চালু হতে যাচ্ছে। পাওয়ার প্লের সিদ্ধান্ত ছাড়াও আইসিসি কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে। টেস্ট ক্রিকেটে ওভার রেট নিয়ন্ত্রণে ‘স্টপ ক্লক’ চালু, ক্যাচের ন্যায্যতা নির্ধারণে নো-বলের জন্য রিভিউ এবং ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে পূর্ণকালীন খেলোয়াড় পরিবর্তনের অনুমতি

দিয়েছে আইসিসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা