বাংলাদেশের বিপক্ষে নামার আগের দিনই একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে নামার আগের দিনই একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৬ |
ডারউইনে বাংলাদেশের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন, ডারউইনের মারারারা স্টেডিয়ামে বৃহস্পতিবারে শুরু হতে যাওয়া এই টেস্টে পূর্ণ শক্তির শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার ঘোষিত এই একাদশে খুব বেশি চমক নেই। তবে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং বিউ ওয়েবস্টার—উভয়েই জায়গা করে নিয়েছেন। পেস আক্রমণে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। স্পিন বিভাগের দায়িত্ব যথারীতি অভিজ্ঞ নাথান লায়নের কাঁধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অজিদের এই পূর্ণ শক্তির একাদশে স্থান পাননি ব্যাক-আপ পেসার স্কট বোল্যান্ড ও উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস। ওপেনিংয়ে ট্র্যাভিস হেডের সঙ্গী

হিসেবে থাকবেন জেক ওয়েদারল্ড এবং তিন নম্বরে নামবেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়া একাদশ: জেক ওয়েদারল্ড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’ শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে? উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন গুদামে সার আছে, তবুও কৃষক পাচ্ছেন না বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা ‘দশকের শেষ নাগাদ মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই’ ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে