বাংলাদেশের প্রস্তাব না মানলে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না ভাববে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬
     ৯:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশের প্রস্তাব না মানলে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না ভাববে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৯:৪৯ 37 ভিউ
বাংলাদেশের ভাগ্য এখনো ঠিক হয়নি। টি২০ বিশ্বকাপের ভাগ্য তাই ঝুলছে সুতায়। তবে বাংলাদেশের চাওয়া অনুযায়ী যদি শ্রীলংকায় ম্যাচ না দেয় আইসিসি তাহলে নিজেদের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়ে ভাববে পাকিস্তান। আর এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। টি২০ বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ ভারত। কিন্তু সীমান্ত নিয়ে দুই দেশের সমস্যা থাকায় ভারতে খেলতে যাবে না পাকিস্তান। যে কারণে বিশ্বকাপে পাকিস্তানের খেলাগুলো হবে শ্রীলংকায়। সূচি অনুসারে বাংলাদেশ দলেরও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার কথা ছিল। সম্প্রতি নিরাপত্তা শঙ্কার কথা বলে আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখে বিক্রি হওয়া

কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আসর থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ভারত যদি আইপিএলে বাংলাদেশ দলের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে তাহলে বিশ্বকাপে বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে। ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বাংলাদেশ দল ভারতে না যাওয়ার কথা সাফ জানিয়ে দেয় আইসিসিকে। ভেন্যু সমস্যার সমাধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুঝাতে ইতোমধ্যে আইসিসি প্রতিনিধি বাংলাদেশে এসেছেন। কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবির কর্তাব্যক্তিদের সাথে। কিন্তু বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে

রাজি নয়। এই সংকটের মাঝে এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি২০ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের দুই সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকমএশিয়া ডটনেট। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও সুপার জানিয়েছে, টি২০ বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে, সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে কোনো সমাধান না আনতে পারলে টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান। সে সঙ্গে ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে, সেটাও দেখা হবে ইসলামাবাদের পক্ষ থেকে। সূত্র জানিয়েছে, আসন্ন টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সমর্থন পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে

এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সেখান থেকে বলা হয়েছে যে, বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে পাকিস্তান। ওই সূত্র আরও জানিয়েছে, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো বৈধ এবং এ ক্ষেত্রে কেউ জোর করতে পারে না। তারা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করে। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে তারা তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন