বাঁচতে হলে হিন্দুরা বাড়িতে একটা ধারাল অস্ত্র রাখুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫
     ১১:০৯ অপরাহ্ণ

বাঁচতে হলে হিন্দুরা বাড়িতে একটা ধারাল অস্ত্র রাখুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ | ১১:০৯ 80 ভিউ
আত্মরক্ষার স্বার্থে প্রত্যেক হিন্দু বাড়িতে একটা করে ধারাল অস্ত্র রাখুন। হুগলির কুন্তীঘাটে রামচন্দ্রের মন্দিরের উদ্বোধনে গিয়ে একথা বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের হিন্দুদের কাছে তাঁর আহ্বান, আগে ছেলেকে ভালো হিন্দু তৈরি করুন। নইলে ছেলে ডাক্তার - অফিসার যাই হোক উদ্বাস্তু হলে এক পয়সা দাম থাকবে না। এদিন কুন্তীঘাটে ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে সুকান্তবাবু বলেন, ‘ছেলেকে ডাক্তার - ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম - সংস্কৃতি রক্ষা করতে না পারে তাহলে ফুটে যাবে। এক

পয়সা দাম থাকবে না তার। উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনও সময় আছে। নিজেদের ধর্মরক্ষার অধিকার সবার রয়েছে। ধর্মরক্ষার স্বার্থে একত্রিত হোন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না। হিন্দু সমাজ কোথাও কোনও আক্রমণ করতে যায় না। কিন্তু আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার তো রয়েছে আমাদের।’ সুকান্তবাবুর বক্তব্যের সমালোচনা করে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘একজন কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরণের কথা বলা উচিত নয়। ওনার বলা উচিত, আগে সবাইকে মানুষ তৈরি করুন। তার পরে হিন্দু - মুসলিম। যারা প্রকৃত হিন্দু তারা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে। ঠাকুর রামকৃষ্ণও যত মত তত পথে বিশ্বাস করতেন। তার বার্তাই হচ্ছে বাংলার

বার্তা, গোটা দেশের বার্তা।’ বিজেপির দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একজন ধর্মপ্রাণ হিন্দু। আর একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি নিজের ধর্মের মানুষকে আত্মরক্ষার স্বার্থে প্রস্তুত থাকার কথা বলতেই পারেন। ফিরহাদ হাকিম যখন ‘যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগ্যের শিকার’ বলে মন্তব্য করেছিলেন তখন তাঁর রামকৃষ্ণের কথা মনে পড়েনি? নিজের ধর্মের মঞ্চে উঠলে তাঁর মূর্তি বদলে যায় কেন? সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি