বলিউডে রেকর্ড পারিশ্রমিক দীপিকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫
     ৫:৫৬ অপরাহ্ণ

বলিউডে রেকর্ড পারিশ্রমিক দীপিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ | ৫:৫৬ 113 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার বিনোদন জগতে ফিরছেন। তবে এ ফেরার যাত্রায় যে অংকের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন, তাতে বলিপাড়ায় শোরগোল উঠেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘অ্যানিমেল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’-এ দীপিকা আসছেন। এ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। আর ‘স্পিরিট’ সিনেমায় অভিনেত্রীর নায়ক হিসাবে থাকছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রভাস। এর আগেও দীপিকা-প্রভাস জুটিকে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। এদিকে বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে শোনা গেছে। অভিনেত্রী আলিয়া ভাট, দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং হলিউড-বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক

পাওয়াদের তালিকায়। সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে। এটি যদি সত্যি হয়, তবে তা হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এর পর থেকে মেয়ে দুয়া সিং পাড়ুকোনকে নিয়ে ব্যস্ততা গেছে দীপিকার। এর মধ্যে এই নায়িকার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody