বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬
     ১০:২৭ অপরাহ্ণ

বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ | ১০:২৭ 30 ভিউ
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের মূল লড়াইয়ে নামার আগে ভালোভাবেই প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই দাপুটে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়ে নিজেদের প্রস্তুতির ষোলকলা পূর্ণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানেই থামে থাইল্যান্ডের ইনিংস। শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৯ রানেই সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার (৬)। তবে আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২ চার ও ১

ছক্কায় ২৯ বলে ৩১ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৫১ রানের কার্যকরী জুটি। শারমিন ৩১ বলে ২৮ এবং জ্যোতি ২২ বলে ২৮ রান করে বিদায় নেন। ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। স্বর্ণা মাত্র ১৪ বলে অপরাজিত ২৪ এবং সোবহানা ১৫ বলে অপরাজিত ২৪ রান করলে বাংলাদেশ পায় লড়াকু সংগ্রহ। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে থাইল্যান্ড। দলটির হয়ে একাই লড়াই করেছেন নান্নাপাত কোনছারেকাই। ৪৮ বলে ৫২ রান করে ফিফটি তুলে নেন

তিনি। এছাড়া ছানিডা সুথিরুয়াগ করেন ১৮ বলে ২৫ রান। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১১৭ রানেই আটকে যায় থাইল্যান্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিহা তৃষ্ণা সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন