ফেসবুকে কথাকাটাকাটি, টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫
     ৯:৪৯ অপরাহ্ণ

ফেসবুকে কথাকাটাকাটি, টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ৯:৪৯ 123 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আধিপত্য নিয়ে ফেসবুকে কথাকাটাকাটির জেরে ঘণ্টাব্যাপী দুপক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের দুই যুবকের মধ্যে ফেসবুক কমেন্টে কথাকাটাকাটি হয় কয়েকদিন আগে। ফেসবুকের পোস্টটি ছিল বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে দুই টুকরা করে ৩টি ইউনিয়নকে (বুধন্তি, হরষপুর ও চান্দুরা) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এবং বাকি ৭টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রেখে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে ভাগ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত, হতাশাজনক ও বেআইনি।

উপজেলার সব ইউনিয়নকে এক ও অভিন্ন রাখার পক্ষে ছিল কেউ, আবার কেউ ছিল বিপক্ষে। সেই পক্ষ-বিপক্ষের কমেন্ট করাকে কেন্দ্র করে গত তিন দিন আগে অক্ষি গোষ্ঠীর দানা মিয়া গত বুধবার রাতের অন্ধকারে আরজু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করেন। এরই জেরে শনিবার সকালে অক্ষি গোষ্টি ও পাঠান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। তবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, হরষপুরের দুই গ্রুপের মারামারির বিষয়ে এখন

পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মারামারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিযন্ত্রণে রয়েছে। পরবর্তী যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ