ফের হেনস্তার শিকার উরফি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৫১ অপরাহ্ণ

ফের হেনস্তার শিকার উরফি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫১ 94 ভিউ
ফাঁস করে দেওয়া হবে নেটপ্রভাবী তথা বলিউড অভিনেত্রী উরফি জাভেদের ‘অশালীন’ ছবি। এমনই হুমকি পাচ্ছেন অভিনেত্রী। ব্যতিক্রমী সাজে নজর কেড়ে বারবার খবরের শিরোনামে উঠে আসেন। আবার বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামতও রাখেন তিনি। কিন্তু হঠাৎ হুমকি কেন উরফিকে? সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই হুমকির জবাব দিয়েছেন অভিনেত্রী। উরফি এর আগেও বিভিন্ন সময়ে চাচাঁছোলা জবাব দিয়েছেন। হেনস্তার জবাবে নারীদের কী করা উচিত, তা নিয়েও বারবার সরব হয়েছেন অভিনেত্রী। এর আগে ১৫ বছরের এক কিশোরের কাছে হেনস্তা হওয়ার কথাও প্রকাশ্যে এনেছিলেন নেটপ্রভাবী। সামাজিক মাধ্যমে একটি পোস্টে উরফি জাভেদ লিখেছিলেন—গতকাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটি ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি,

পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সবার সামনে আমাকে প্রশ্ন করে— ‘কতজনের সঙ্গে সহবাস করেছ?’ তিনি বলেন, ছেলেটার বয়স ১৫-র কাছাকাছি। আমার মা ও গোটা পরিবারের সামনে সেই ছেলেটি এমন প্রশ্ন করে বসে। আবারও হেনস্তার শিকার উরফি জাভেদ। এবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, এক ব্যক্তি নাকি তার ছবিকে বিকৃত করে সেগুলো ফাঁস করে দিতে চাইছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক ব্যক্তির অ্যাকাউন্টের ছবি শেয়ার করে নিয়ে উরফি লিখেছেন, এই লোকটি আমাকে হেনস্তা করছে। হুমকি দিচ্ছে— আমার ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ফাঁস করে দেবে। এমনকি কিছু ছবি বিকৃত করে সে ফাঁস করেও দিয়েছে। প্রযুক্তির এমন ব্যবহার দেখে

অবাক উরফি জাভেদ। অভিনেত্রী বলেন, আমি বিশ্বাস করতে পারছি না, এই লোকগুলো প্রযুক্তির সাহায্যে কী সব করছে। তিনি বলেন, আমি এর বিরুদ্ধে একটি অভিযোগ করব। অন্য নারীদেরও বলছি— আপনারাও এমন পরিস্থিতিতে পড়লে ভয় পাবেন না। সোজা গিয়ে অভিযোগ দায়ের করবেন। আপনারা কোনো সমস্যার কারণ নয়। এই লোকগুলোই সমাজের কলঙ্ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক