ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬
     ১০:২৩ পূর্বাহ্ণ

ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ১০:২৩ 45 ভিউ
দীর্ঘদিনের বিরতি ও নানা বিতর্কের অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ২০২৬ সালের দুর্গাপূজায় তাদের নতুন সিনেমাটি মুক্তি পেতে পারে- এমনটিই খবর পাওয়া গেছে। ২০২৫ সালে প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছিলেন দেব-শুভশ্রী। তবে সিনেমাটি মুক্তির পর প্রচারণায় শুভশ্রীর অনুপস্থিতি এবং একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে দুই তারকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেই মান-অভিমান কাটিয়ে আবারও এই জুটির ফেরার খবর পাওয়া গেল। আর এতে উচ্ছ্বসিত তাদের ভক্তরাও। ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে তাদের দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়, যা তাদের ফেরার গুঞ্জনকে আরও

জোরালো করে। এখন পর্যন্ত নতুন এই সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, এটি দেবের ব্যবসাসফল সিনেমা ‘খাদান’-এর সিক্যুয়েল হতে পারে। সিনেমাটিতে প্রেম, অ্যাকশন ও রোম্যান্সের সংমিশ্রণ থাকবে বলে জানা গেছে। এর আগে দেব-শুভশ্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভবিষ্যতে প্রয়োজনে জুটি বাঁধতে পারেন তারা। তা শুনে অনুরাগীরাও আশায় বুক বেঁধেছিলেন; এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে হয়তো। বিগত দেড় দশকে দেব-শুভশ্রী জুটি ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘ৎখোকাবাবু’ ও ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে তাদের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত কারণে দূরত্ব তৈরি হওয়ায় দীর্ঘ সময় একসঙ্গে দেখা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ কার্যত এক শূন্য নিরাপত্তার রাষ্ট্রে পরিণত হয়েছে। সার্বভৌমত্বের সংকটে যখন র‍্যাবকে পালিয়ে আসতে হয় : যেখানে রাষ্ট্রের চেয়ে মাফিয়া বেশি ক্ষমতাবান, সেখানে সংস্কারের গল্প শোনান ইউনুস *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ কারাগারে নেতা, কবরে স্ত্রী–সন্তান ভোটের জন্য আদর্শ বিসর্জন ইউনুসের অপশাসনে দেশ, আইনের শাসনের বদলে মববাজির রাজত্ব আরেকটি কারামৃত্যু: বিচারহীনতার সংস্কৃতিতে ‘খুন’ হলেন আ.লীগ নেতা গোলাম মোস্তফা ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না