ফের অবরোধের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪

ফের অবরোধের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ |
রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতের মধ্যে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না করলে বুধবার আবারও সায়েন্স ল্যাব মোড় অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন তারা। ৫ ঘণ্টার অবরোধের ফলে রাজধানীজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। নগরবাসীকে মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার পর মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা

যান চলাচল বন্ধ থাকায় মানুষের দুর্ভোগের সীমা ছিল না। বিকাল ৫টায় সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন আব্দুর রহমান। তিনি বলেন, অন্তর্র্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, সরকার আমাদের দাবি দ্রুত মেনে নিক। যদি সরকার দাবি না মানে তবে আগামীকাল (বুধবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হবে। আব্দুর রহমান বলেন, আগামীকাল (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে আমাদের বৈঠকের সম্ভাবনা আছে। যদি বৈঠক হয়, শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের ডাকে, তবে আমরা ৭ থেকে ১৪ জন প্রতিনিধি সেখানে যাব। অপরদিকে অবরোধ থাকবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে ২২ অক্টোবর

সাত কলেজ শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত ও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। ওইদিনের কর্মসূচি থেকে ৩ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সেদিনের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ৬ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়। সাত কলেজ শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে ১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে ২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবেন ৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে

পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে। ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যার চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের