ফিলিস্তিনের পতাকা হাতে লন্ডনের ‘বিগ বেন’ টাওয়ারে যুবক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫
     ৫:৩১ অপরাহ্ণ

ফিলিস্তিনের পতাকা হাতে লন্ডনের ‘বিগ বেন’ টাওয়ারে যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ৫:৩১ 83 ভিউ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ারে (বিগ বেন) উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এক ব্যক্তি। ১৬ ঘণ্টা থেকে নেমে আসার পরপর তাকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। খালি পায়ে ও কালো পোশাকে থাকা ওই ব্যক্তি টাওয়ারের পাশে অনিশ্চিত অবস্থায় ঝুলে ছিলেন। ফায়ার ব্রিগেডের সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় তাকে নিচে নামান। শনিবার এ ঘটনা ঘটে জানিয়ে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি বিগ বেনের চূড়া অবধি উঠতে পারেননি। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তারা ওই ব্যক্তিকে প্রথম দেখতে পায়। রোববার এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘দীর্ঘ সময় ধরে চলা এই ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়েছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানায়, ওই

ব্যক্তি সেখানে উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন। ফিলিস্তিনকে মুক্ত করো (ফ্রি প্যালেস্টাইন) স্লোগান দিয়েছেন। স্কাই নিউজের প্রতিবেদনের তথ্য, এরপর গতকাল সকাল থেকেই ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে ভ্রমণের আয়োজনগুলো। ঘটনাটি দেখতে পার্লামেন্ট স্কোয়ারের নিচে বহু মানুষ জড়ো হয়, আর নিরাপত্তাজনিত কারণে ওয়েস্টমিনস্টার ব্রিজের উভয় দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ জানায়, ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর সেখানকার রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন