ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫
     ৭:১৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:১৮ 270 ভিউ
ইসরায়েলের লাগাতার আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধ এখনো থামেনি। গেল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ হাজার ৩৪ ফিলিস্তিনি। যুদ্ধের কারণে এই ভূখণ্ডে ভয়াবহ খাদ্য সংকটও দেখা দিয়েছে। প্রতিদিনই অনাহারে মৃত্যুবরণ করছেন বহু মানুষ, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে এবার ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ একত্রে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে এই বার্তা দিয়েছে তারা। মঙ্গলবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে

ফ্রান্স ও সৌদি আরব। দশক ধরে চলে আসা ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক পথ খোঁজার প্রয়াস হিসেবেই এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘নিউইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও আরও ১৪টি দেশ একসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে- আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং যারা এখনো দেয়নি, তাদেরও এই পথে এগিয়ে আসার আহ্বান জানাই।’ যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৫টি দেশ হলো: অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেন। এই পদক্ষেপ বিশ্ব সম্প্রদায়ের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে যে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি আর

উপেক্ষা করা যাবে না। সূত্র : ফ্রান্স টুয়েন্টিফোর

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক