ফিরতে পারছে না হাজারো ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫
     ৯:০৯ অপরাহ্ণ

ফিরতে পারছে না হাজারো ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৯:০৯ 95 ভিউ
হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনির বাড়ি ফেরা আটকে রেখেছে ইসরাইল। প্রধান একটি সড়ক বন্ধ করে দেওয়ায় গাজা উপত্যকার উত্তরে বসবাসকারী ফিলিস্তিনিরা বাড়ি ফিরে যেতে পারছেন না। খবর বিবিসির। শনিবার গাজায় বন্দি থাকা ৪ ইসরাইলি নারী সেনা সদস্যের মুক্তি এবং এর বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার পর থেকেই শুরু হয় বিপত্তি। বেসামরিক জিম্মি আরবেল ইয়েহুদকে মুক্তি না দেওয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরাইল। এর পরিপ্রেক্ষিতে ইসরাইল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে ফিরতে এখনো অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে। যদিও হামাস জোর দিয়ে বলছে, আরবেল ইয়েহুদ বেঁচে আছেন এবং আগামী সপ্তাহে তাকে

মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, বন্দি সেনাদের আগে বেসামরিক নাগরিকদের মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। এদিকে, শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য মধ্য গাজার আল-রশিদ সড়কে ফিলিস্তিনিদের ভিড় জমতে থাকলে, সেখানে গুলি চালানো হয় বলে জানা গেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এবং ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, এ সময় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এদিকে, ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) দাবি, ‘বাহিনীর জন্য হুমকিস্বরূপ, এমন কয়েকজন সন্দেহভাজন লোককে’ উদ্দেশ্য করে মধ্য গাজায় গুলি চালানো হয়েছে। আইডিএফ দাবি করেছে, সম্প্রতি সময়ে গুলি চালানো হয়েছে ‘নিরাপদ দূরত্ব যেন বজায় রাখা হয় সেজন্য; কারও ক্ষতি করার জন্য গুলি চালানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ