ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫
     ৯:০৭ পূর্বাহ্ণ

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৯:০৭ 103 ভিউ
ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে। অন্যদিকে এক ধাপ পিছিয়েছে ভারত। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে দুই ধাপ এগিয়ে ১৮৩ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৫.১৬ পয়েন্ট যোগ হয়েছে তাদের নামের পাশে। তাতে ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে ডমিনিকা ও ব্রুনেই দারুসসালামকে টপকে ১৮৩ নম্বরে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দল। সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভূঁইয়াদের সঙ্গে ম্যাচ খেলা ভারত এক ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে রয়েছে। গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূণ্য ড্র করে বাংলাদেশ। হামজা চৌধুরীকে নিয়ে দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। এবার ফিফা

র‌্যাংকিংয়েও সেই স্বীকৃতি মিললো। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র‌্যাংকিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। ভারত লম্বা সময় পর অনুশীলন ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতলেও বাংলাদেশের সঙ্গে ড্র করে ১.৯৭ পয়েন্ট হারিয়েছে। ১১৩২.০৩ পয়েন্ট নিয়ে তারা ১২৬ থেকে ১২৭ এ নেমেছে। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। তাদের হারাতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের সামনে রয়েছে দুই ধাপ নেমে যাওয়া মালদ্বীপ (১৬৪)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা