প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২ পুনর্মূল্যায়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা। কমিটির অন্য সদস্যরা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহাম্মদ, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আতাউর রহমান খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামুল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা

অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, বিএফইউজে-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা সভাপতি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ইলিয়াস হোসেন, বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান, ডিক্যাব এবং বিএসআরএফের সদস্য মুস্তাফিজুর রহমান, রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বাংলাদেশ করেসপন্ডেন্ট সালিম সামাদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ। প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। কমিটি আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব রাবর প্রতিবেদন দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা! ‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’