প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬

আরও খবর

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা

কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে?

“নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত

পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর

ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ

বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস

প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ |
ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) ও রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)-এর সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে হট্টগোল চলতে থাকে। সংঘর্ষে আহত নতুন ধারা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শান্তা ফারজানাসহ কয়েকজন চিকিৎসার জন্য ঢামেকে এলে সেখানে দুই পক্ষের সদস্যদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। হাসপাতাল সূত্র জানায়, এ সময় জরুরি বিভাগের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ঘটনাস্থলে যান। তিনি

বাংলানিউজকে বলেন, জরুরি বিভাগে হট্টগোলের খবর পেয়ে তিনি নিজেই সেখানে উপস্থিত হন। চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনা রোগী ও স্বজনদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের হাসপাতালে আনার পর দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা হট্টগোল চলে। এতে জরুরি বিভাগের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং রোগী ও তাদের স্বজনরা ভয়কর অবস্থার মধ্যে পড়েন। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করেন শাহবাগ থানা পুলিশ। এসময় কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। এদিকে ঘটনার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। এসডিএফের দাবি, প্রেসক্লাবের কর্মসূচিতে জুলাইযোদ্ধা ও বিএনপিকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদ করতে

গেলে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে নতুন ধারা বাংলাদেশের দাবি, তাদের কর্মসূচিতে এসডিএফের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। দেশের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা নিতে আসেন। এমন একটি প্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক সংঘাত ও হট্টগোল শুধু চিকিৎসাসেবাই ব্যাহত করে না, রোগী, স্বজন ও চিকিৎসকদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত করে। হাসপাতাল কখনোই রাজনৈতিক বিরোধের স্থান হতে পারে না; এখানে সবার আগে নিশ্চিত করতে হবে নিরাপদ ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?