প্রাথমিক শিক্ষকদের জরুরি বার্তা দিল অধিদপ্তর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫
     ৮:২৮ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষকদের জরুরি বার্তা দিল অধিদপ্তর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ৮:২৮ 152 ভিউ
প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন চলছে। এদিকে অভিযোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন এলাকায় ‘বদলির প্রলোভন’ দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে ঘুস নিচ্ছে একটি চক্র। প্রতারক চক্র থেকে বাঁচতে শিক্ষকদের জরুরি বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বার্তা দেওয়া হয়। বার্তায় বলা হয়, এটি একটি প্রতারক চক্রের কাজ, যারা অসৎ উদ্দেশ্যে বিশাল অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয়। সব শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হলো। এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অধিদপ্তর আরও জানিয়েছে, একজন ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিচয়ে ফোন করে ২০ এর কম শিক্ষার্থীবিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ৩০ হাজার টাকা দাবি করছেন। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান