প্রমিস ডে-তে আজ প্রিয়জনকে প্রতিশ্রুতি দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:০৫ অপরাহ্ণ

প্রমিস ডে-তে আজ প্রিয়জনকে প্রতিশ্রুতি দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০৫ 111 ভিউ
ভ্যালেন্টাইন উইকের অন্যতম গুরুত্বপূর্ণ দিন প্রমিস ডে আজ উদ্‌যাপিত হচ্ছে। প্রতি বছর ১১ ফেব্রুয়ারি এই বিশেষ দিনটি ভালোবাসার প্রতিশ্রুতি বিনিময়ের মাধ্যমে উদ্‌যাপন করা হয়। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। ভুল বোঝাবুঝি এড়িয়ে সম্পর্ক মজবুত করার পরিকল্পনা থেকেই এই দিবসটি সূচনা। ভালোবাসা দিবসের আগে প্রিয়জনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিতে দিনটির শুরু হয়। এদিন মনের সব সন্দেহ ঘুচিয়ে ফেলতে হয়। এড়িয়ে যেতে হয় সকল বাধা। নিজেদের সম্পর্ককে আরও মজবুত করতে এর থেকে বড় উপহার আর কী হতে পারে। প্রমিস ডে-এর গুরুত্ব ভালোবাসা শুধু আবেগের ব্যাপার নয়, বরং একে টিকিয়ে রাখতে প্রয়োজন আস্থা, বিশ্বাস, প্রতিশ্রুতি ও দায়িত্ববোধ। তাই এই দিনে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব কিংবা পরিবার

পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করেন। আর প্রমিস ডে প্রিয়জনদের প্রতি আমাদের অনুভূতির প্রকাশ এবং শেষ পর্যন্ত তাদের পাশে থাকার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। মানে ভালো এবং খারাপ উভয় সময়ে তাদের পাশে থাকার কথাটি আবার মনে করিয়ে দেয়। কীভাবে উদ্‌যাপন করা হয়? প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য প্রমিস কার্ড, চিঠি, মেসেজ, উপহার কিংবা সরাসরি কথা বলার মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়। এই দিনে সাধারণত মানুষ প্রতিজ্ঞা করে— চিরদিন একসঙ্গে থাকার,একে অপরকে বুঝতে চেষ্টা করার, সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকার অথবা হতে পারে দুঃসময়ে পাশে থাকার। সমাজে প্রমিস ডে-এর গুরুত্ব শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই নয়, বন্ধু, পরিবার, সহকর্মী, এমনকি নিজের সঙ্গে প্রতিশ্রুতি করার জন্যও দিনটি বিশেষ। আত্ম

উন্নয়ন ও সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে প্রতিশ্রুতির গুরুত্ব অপরিসীম। বিশেষজ্ঞদের মতে, সুস্থ ও সুন্দর সম্পর্কের জন্য প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু কথা নয়, প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়, সেদিকে নজর দেওয়া দরকার। আজকের এই প্রমিস ডে-তে আপনার কাছের মানুষদের জন্য আপনি কী প্রতিশ্রুতি দিতে চান?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক