প্যারিসে ৫০ বছর পত্রিকা বিক্রি, ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আকবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫
     ৭:৩০ পূর্বাহ্ণ

প্যারিসে ৫০ বছর পত্রিকা বিক্রি, ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আকবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৭:৩০ 235 ভিউ
আলী আকবর, ফ্রান্সের সংবাদপত্র বিক্রেতা। প্রায় ৫০ বছর ধরে প্যারিসের রাস্তায় হেঁটে পত্রিকা বিক্রি করছেন। ৭২ বছর বয়সী এই হকার এখন নিজেই খবরের শিরোনাম। বিবিসির খবর, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর কাছে থেকে বিশেষ সম্মাননা ‘অর্ডার অব মেরিট’ পেতে যাচ্ছেন তিনি। ‘অর্ডার অব মেরিট’ ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। আকবরকে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে দীর্ঘ সময় ধরে সংবাদপত্র বিক্রি করে ফরাসি সংস্কৃতিতে অবদান রাখার জন্য। প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সে, এমনকি গোটা ইউরোপে আকবরই একমাত্র ব্যক্তি যিনি খবরের কাগজ বিক্রি করেন। এক সময় তাঁর কাছে থেকে পত্রিকা কিনতেন এমানুয়েল মাখোঁও। যিনি এখন ফ্রান্সের প্রেসিডেন্ট। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা আকবর ইউরোপে পাড়ি জমান ১৯৬০ সালের শেষ

দিকে। প্রথমে নেদার‌ল্যান্ডসের আমস্টারডামে পৌঁছান। সেখানে একটি ক্রু জাহাজে কাজ পান। ১৯৭২ সালে জাহাজটি ফ্রান্সের রোয়াঁ শহরে নোঙর করে। এর এক বছর পরে আকবর প্যারিসে যান। ১৯৮০ সালে তিনি বসবাসের অনুমতি পান। আলী আকবর বলেন, ১৯৭৩ সালে তিনি যখন প্যারিসে পত্রিকা বিক্রি শুরু করেন তখন আরও ৩৫ থেকে ৪০ জন এমন কাজ করতেন। এখন তিনি একা, বাকিরা এ কাজ ছেড়ে দিয়েছে। বর্তমানে শহরের কফিশপগুলোতে ঘুরে ফ্রান্সের দৈনিক ‘লো মন্দ’ এর প্রায় ৩০টি কপি বিক্রি করতে পারেন আকবর। তিনি বলেন, এখন সবকিছু ডিজিটাল। মানুষ শুধু তাদের ফোনে খবর দেখতে চায়। ‘ইন্টারনেট প্রসারের আগে মানুষ পত্রিকা কেনার জন্য চারপাশে ভিড় জমাতো। আর এখন

আমাকে গ্রাহকদের পেছনে দৌঁড়াতে হয়।’ বলেন- আলী আকবর। প্যারিসের সেন্ট জার্মেই এলাকায় এক সময় বুদ্ধিজীবীদের আড্ডা বসতো। সেখানে অনেক তারকাদের সঙ্গে পরিচয় হয়েছিল আকবরের। একবার এলটন জন (ব্রিটিশ গায়ক) তাঁকে চা পান করিয়েছিরেন। আর সায়েন্স পো ইউনিভার্সিটির সামনে পত্রিকা বিক্রি করতে গিয়ে দেখা হয়েছিল এমানুয়েল মাখোঁর সঙ্গে। আকবর বলেন, লেফট ব্যাংক এলাকায় আগে প্রকাশক, লেখক, অভিনয় ও সংগীত শিল্পীদের আড্ডা বসতো। এখন সে প্রাণটা হরিয়ে গেছে। এটি এখন শুধু পর্যটকের শহর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?