পুলিশ, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিককে হত্যার বিষয়ে যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫
     ৫:২৪ অপরাহ্ণ

পুলিশ, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিককে হত্যার বিষয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ৫:২৪ 86 ভিউ
সিসিটিভির ফুটেজ দেখে গাজীপুরের পুলিশ জানিয়েছে, দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে সন্ত্রাসীদের ধাওয়ার ভিডিও ধারণ করায় কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। ধাওয়ার শিকার ব্যক্তি এক নারীকে চড়থাপ্পড় মারছিলেন। গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম বলেন, তুহিনকে কুপিয়ে হত্যার আগমুহূর্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে। পেছন থেকে সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন তুহিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দৃশ্য ধারণ করায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তুহিন দৈনিক প্রতিদিনের

কাগজের সাংবাদিক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনাস্থল চন্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের পশ্চিম পাশে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ওই এলাকা দিয়ে কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছিলেন। পেছন থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে টেনে ধরেন। নারী জোর করে চলে যেতে চাইলে তাঁর সামনে গিয়ে গতি রোধ করেন ওই ব্যক্তি। একপর্যায়ে ওই ব্যক্তি নারীকে চড়থাপ্পড় মারেন। ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করে। পরে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম বলেন, ধাওয়ার শিকার

ব্যক্তির নাম বাদশা মিয়া। প্রাথমিক তদন্তে জানা গেছে, কালো রঙের জামা পরা ওই নারীর সঙ্গে সম্পর্কিত একটি ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা বাদশার ওপর হামলা চালায়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও তুহিনের বন্ধু শামীম হোসেন বলেন, হত্যার ঘটনার আগে এক নারী ও কয়েক যুবক একজনকে ধাওয়া করছিল। তুহিন মোবাইল ফোনে সে ঘটনার ভিডিও ধারণ করতে যান। পরে জানতে পারি, একটি দোকানে তুহিনকে কোপানো হচ্ছে। তুহিনকে হত্যার ঘটনায় শুক্রবার মামলা হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানিয়েছেন, তুহিনের ভাই সেলিম মিয়া বাদী হয়ে ২৫ থেকে ২৬ জনকে আসামি করে মামলাটি করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান