পুরুষ মানুষ ক্রিকেট খেলার মতো: গোবিন্দ প্রসঙ্গে সুনিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫
     ৩:৩১ অপরাহ্ণ

পুরুষ মানুষ ক্রিকেট খেলার মতো: গোবিন্দ প্রসঙ্গে সুনিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৩১ 151 ভিউ
বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনিতা আহুজার দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবন। প্রথম জীবনে অবশ্য গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন। ভেবেছিলেন বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যেতে পারে। তবে বছর তিনেকের মাথায় সবাইকে জানান তিনি বিবাহিত। তার পর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। এত বছরের দাম্পত্য জীবন, তবু একত্রবাস করেন না গোবিন্দ ও সুনিতা। তাদের ছাদ আলাদা। আলাদা বাড়িতে থাকেন তারা। দুই সন্তানের সঙ্গে সুনিতা থাকেন ফ্ল্যাটে। অন্যদিকে নিজের বাংলোতে একা থাকেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিতা নিজেই সে কথা জানিয়েছেন। তা হলে বাইরে থেকে যেমনটা দেখে মনে হয় গোবিন্দ-সুনিতার সম্পর্ক ততটা মজবুত নয়? —এমন প্রশ্নে নীরবতা

ভাঙলেন গোবিন্দপত্নী। সুনিতা ও গোবিন্দা মুখোমুখি থাকেন, শুধু ছাদ আলাদা। কারণ গোবিন্দ অনেক লোকজন নিয়ে থাকতে ভালোবাসেন, আর কথা বলতে ভালোবাসেন। সে কারণে যে বাংলোতে তিনি থাকেন, সেখানে অনেকের আসা-যাওয়া লেগেই থাকে। এ ছাড়া অভিনেতার বিভিন্ন মিটিং থাকে, যেগুলো গভীর রাত অবধি চলে। সুনিতার স্বভাব একেবারে উল্টো। তিনি ভোর ৪টার সময় ঘুম থেকে ওঠেন। পূজাপাঠ করেন। এ ছাড়া সুনিতা বিশ্বাস করেন বেশি কথা বললে শক্তি ক্ষয় হয়। কিন্তু তাদের আলাদা করা অসম্ভব। অনেকেই ঘরভাঙার চেষ্টা করেছেন, পারেননি। সুনিতা বলেন, আমি আমার সংসার রক্ষা করতে পেরেছি। কারণ ঈশ্বর রয়েছেন আমার সঙ্গে। আসলে পুরুষ মানুষ হলো ক্রিকেট খেলার মতো। কখনো ভালো, কখনো খারাপ।

আমি সবসময় মেয়েদের বলি— নিজের স্বামীর হাত শক্ত করে ধরে থাকতে। যেমনটি আমি করেছিলাম। যদি হাত ধরতে না পারো, ছেড়ে বেরিয়ে যাও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ ঋণের জালে আটকে পড়া বাংলাদেশ: ইউনুসের অবৈধ সরকারের ব্যর্থতার চূড়ান্ত প্রমাণ হাদির ওপর গুলি: পূর্বেই ‘সাজানো হামলার’ ভবিষ্যদ্বাণী করে ভাইরাল ফেসবুক স্ট্যাটাস! আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের জোরালো উদ্যোগ: নেতৃত্বে ভারত, সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই ‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন