পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫
     ৮:২৫ অপরাহ্ণ

পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:২৫ 96 ভিউ
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে অংশ নিতে এয়ার ফোর্স ওয়ানে চড়ে অ্যাঙ্কোরেজের পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আঞ্চলিক ভূমি বিনিময় হবে কি না, তা ইউক্রেনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তার লক্ষ্য হলো দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো। শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। ট্রাম্পের মতে, ইউক্রেনে রুশ আগ্রাসন সম্ভবত পুতিনের আলোচনার অবস্থানকে শক্তিশালী করার জন্য চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আসলে এটি তাকে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু তার (পুতিনের) মনে হচ্ছে, যদি তারা হত্যাযজ্ঞ চালিয়ে যেতে পারে তবে এটি তাকে ভালো চুক্তি করতে সহায়তা করবে।’ মার্কিন

প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, পুতিনের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে—কারণ পরিস্থিতির গুরুত্ব এবং রুশ অর্থনীতির দুর্বলতা উভয়ই এ ক্ষেত্রে ভূমিকা রাখবে। যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) বুদ্ধিমান ব্যক্তি, অনেক দিন ধরে করছে, তবে আমিও অনেক দিন ধরে করছি... আমরা একে অপরকে সম্মান করি, আর আমি মনে করি, এর কিছু না কিছু ফল আসবেইঅ’ ট্রাম্প আরও জানান, পুতিন রাশিয়া থেকে ব্যবসায়িক নেতাদের সঙ্গে নিয়ে আসছেন—এটিকে তিনি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুদ্ধ মিটমাট না হওয়া পর্যন্ত কোনো চুক্তি করা সম্ভব নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody