পুতিনের সঙ্গে ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ অবসানে আশাবাদী ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫
     ১০:৪৪ অপরাহ্ণ

পুতিনের সঙ্গে ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ অবসানে আশাবাদী ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ১০:৪৪ 100 ভিউ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউক্রেন যুদ্ধের অবসানে আশার বানী শুনিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় এ ফোনালাপ শুরু হয় বলে ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এর আগে, তাসের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সন্ধ্যায়, মস্কো সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) টেলিফোনে কথা বলবেন বলে নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবার মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে পেসকভ বলেন, এই ফোনালাপের মূল উদ্দেশ্য হলো গত সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার ফলাফল নিয়ে আলোচনা

করা। তিনি বলেন, ‘ইস্তাম্বুলে আলোচনার বিষয়ে আমরা ইতোমধ্যেই আমাদের মূল অবস্থান স্পষ্ট করেছি। ফোনালাপের পর আমরা সবাইকে একটি পূর্ণাঙ্গ বিবৃতি দিতে পারব’। পেসকভ এই ফোনাআলাপকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করেন। জানান, দুই দেশের ভবিষ্যত যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক নিয়েও এই ফোনালাপে আলোচনা হবে। এ সময় তিনি পশ্চিমা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর—যেখানে দাবি করা হয়েছিল যে, মার্কিন বিশেষ দূত স্টিভেন উইটকফ মে মাসের ছুটিতে রাশিয়া সফর করবেন—সেই খবরের কোনো সত্যতা নেই বলেও জানান। ক্রেমলিন মুখপাত্র বলেন, ‘এ তথ্যটি সঠিক নয়’। পুতিন ও ট্রাম্পের মধ্যে সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত ১৮ মার্চ। এ সময়, দুই নেতার সম্ভাব্য সরাসরি সাক্ষাৎ কবে হতে পারে—এমন প্রশ্নে পেসকভ বলেন, ‘এটি নির্ভর করবে তাদের

সময়সূচি ও পারস্পরিক সম্মতির ওপর। দুই প্রেসিডেন্টই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন’। তিনি আরও বলেন, ‘আর সাক্ষাৎ করে তা ফলপ্রসূ হতে হবে, তাই সেটা ভালোভাবে প্রস্তুত করেই আয়োজন করতে হবে’। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত সফরকালে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা প্রকাশ করেছিলেন যে, তিনি যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে দেখা করতে চান। হোয়াইট হাউসও জানিয়েছে, দ্বিপাক্ষিক এই বৈঠক ‘খুব শিগগিরই’ অনুষ্ঠিত হবে। পেসকভ বলেন, ইউক্রেন সংকট সমাধানে মার্কিন মধ্যস্থতা যদি বাস্তব শান্তি অর্জনে সহায়ক হয়, তাহলে রাশিয়া তা মূল্যায়ন করে। তিনি এ সময় মনে করিয়ে দেন যে, ২০২২ সালের আগেই রাশিয়া কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছিল। কিন্তু ন্যাটো, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (OSCE) এবং অন্যান্য পক্ষ

রাশিয়ার প্রস্তাবিত খসড়া চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রত্যাখ্যান করে। পেসকভ বলেন, ‘যখন কূটনৈতিক পথে আর কোনো গতি থাকে না, তখনই বিশেষ সামরিক অভিযান শুরু হয়’। উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাশিয়া প্রস্তাব দিয়েছিল যাতে নেটো, OSCE ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তি হয়—যেখানে স্পষ্টভাবে বলা থাকবে, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ রাশিয়ার বিরুদ্ধে নয়। কিন্তু পশ্চিমা শক্তিগুলো এমন কোনো নিরাপত্তা নিশ্চয়তা দিতে অস্বীকৃতি জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ