পুঁজিবাজারে ফের বড় দরপতন, লেনদেন নেমেছে ৩০০ কোটির নিচে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫
     ৫:১৫ অপরাহ্ণ

পুঁজিবাজারে ফের বড় দরপতন, লেনদেন নেমেছে ৩০০ কোটির নিচে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ৫:১৫ 29 ভিউ
টানা দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। টানা সাত কার্যদিবস ধরে অধিকাংশ সিকিউরিটিজে দরপতনের পর মঙ্গলবার সামান্য উত্থান দেখা গেলেও, একদিন পরই আজ বুধবার বাজার আবার বড় পতনের মুখে পড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন যেসব শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, তার চেয়ে প্রায় ছয় গুণ বেশি সিকিউরিটিজের দর কমেছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক নিম্নমুখী হয়েছে। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৫ পয়েন্টে নেমে এসেছে—যা গত ২৫ জুনের পর সর্বনিম্ন। সেদিন সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৭৬৮ পয়েন্টে। একইসঙ্গে লেনদেনও সাড়ে চার মাস পর ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে মোট ৩৮৮টি

প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। অর্থাৎ দরবৃদ্ধির তুলনায় দরপতন হওয়া সিকিউরিটিজের সংখ্যা ৫ দশমিক ৬৮ গুণ বেশি। দরপতন হওয়া সিকিউরিটিজের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৭২টি, ‘বি’ ক্যাটাগরির ৭১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৮টি রয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১১ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে নেমেছে। মঙ্গলবার সূচকটির অবস্থান ছিল ১ হাজার ১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে অবস্থান নিয়েছে, যা মঙ্গলবার ছিল ১ হাজার ৯১৭ পয়েন্টে। লেনদেনেও বড় পতন দেখা গেছে। বুধবার ডিএসইতে মোট ২৯০ কোটি ১৪ লাখ টাকার সিকিউরিটিজ

লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৯ কোটি ৬১ লাখ টাকা কম। এটি গত ২৩ জুনের পর সর্বনিম্ন লেনদেন, সেদিন লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৫৪ লাখ টাকার। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। এদিন মোট ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দর। অধিকাংশ সিকিউরিটিজের দরপতনের কারণে সিএসইর সার্বিক সূচক (সিএসপিআই) ১২০ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১৮ পয়েন্টে নেমে এসেছে। সিএসসিএক্স সূচক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৪৭ পয়েন্টে। এছাড়া, সিএসই-৫০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১২ হাজার

৩৩০ পয়েন্টে এবং সিএসআই সূচক ৬ পয়েন্ট কমে ৮৬০ পয়েন্টে অবস্থান নিয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে মাত্র ৯ কোটি ৮১ লাখ টাকা, যা আগের দিনের ২৬ কোটি ৩৪ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সর্বোপরি, টানা দরপতন ও লেনদেনের ধারাবাহিক পতনে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও নড়বড়ে হয়ে পড়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?