পিআরপি ইনজেকশন নিয়েছেন মোস্তাফিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫
     ৪:৩৭ অপরাহ্ণ

পিআরপি ইনজেকশন নিয়েছেন মোস্তাফিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ৪:৩৭ 142 ভিউ
অস্বস্তিতে ভুগছিলেন মোস্তাফিজুর রহমান। ডিপিএলেও খেলছেন না। টাইগার পেসারকে নিয়ে তাই শঙ্কা জাগে- ‘চোটে পড়েছেন?’ বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে সুখবর। চোট নেই তবে পিআরপি (প্লাটিলেট রিচ প্লাজমা) ইনজেকশন নিয়েছেন কাটার মাস্টার। বিসিবির মেডিকেল বিভাগ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছে, মোস্তাফিজ আপাতত বিশ্রামে থাকবেন। ঈদের পর প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন। পিআরপি চিকিৎসা হচ্ছে নিজের প্লাটিলেট দিয়ে তৈরি এক ধরনের ইনজেকশন। ইনজেকশনগুলো ক্ষতিগ্রস্ত লিগামেন্ট, টেন্ডন, পেশি বা জয়েন্টগুলোর চিকিৎসার জন্য রোগীর রক্তের নমুনা থেকে তৈরি করা হয়। লিগামেন্ট ও মাংসপেশি ইনজুরিজনিত সমস্যায় এটি প্রয়োগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত বা ব্যথাযুক্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ায়। ব্যথা কমাতে সাহায্য করে। ক্রিকবাজকে বিসিবি সূত্র জানিয়েছে, ‘মোস্তাফিজকে

পিআরপি ইনজেকশন দেওয়া হয়েছে। মাঠে ফেরার আগে কিছুদিন বিশ্রাম নিতে হবে। মোস্তাফিজ নতুন কোনো ইনজুরিতে নেই। তবে তার কাঁধে যে অপারেশন হয়েছিল সেটা মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি করে। ওটা ম্যানেজ করেই তিনি খেলছিলেন।’ পিআরপি ইনজেকশন নিলে সাধারণত ১০ দিনের মতো বিশ্রাম থাকতে হয় বলেও জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। ডিপিএলে দল না পাওয়ার পর আলোচনায় আসেন মোস্তাফিজ। পরে জানান, গত বছরের ক্লাব প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন। তবে মাঠে ফিরতে অপেক্ষা বাড়ছে টাইগার পেসারের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন