পাক সেনাপ্রধানের হুমকির জবাবে যা বলল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫
     ৫:৩৭ অপরাহ্ণ

পাক সেনাপ্রধানের হুমকির জবাবে যা বলল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ | ৫:৩৭ 232 ভিউ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের ‘স্টক-ইন-ট্রেড’ বা চিরাচরিত স্বভাব হিসেবে অভিহিত করেছে। এনডিটিভির প্রতিবেদনে ভারতের কেন্দ্র সরকারের সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ফিল্ড মার্শাল মুনিরের এই মন্তব্য প্রমাণ করে যে পাকিস্তান একটি ‘দায়িত্বজ্ঞানহীন’ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সূত্রগুলো আরও উল্লেখ করেছে, এটি একটি পরিচিত প্রবণতার অংশ। যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দেয়, তখনই তারা তাদের প্রকৃত রূপ প্রকাশ করে। সূত্রগুলো আরও জানায়, মুনিরের এই বক্তব্য থেকে বোঝা যায় যে পাকিস্তানের পরমাণু অস্ত্র অ-রাষ্ট্রীয় শক্তির হাতে চলে

যাওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে। তারা যোগ করে, ‘এটি গণতন্ত্রের অনুপস্থিতির একটি লক্ষণ। পাকিস্তানে আসলে তাদের সামরিক বাহিনীই সবকিছু নিয়ন্ত্রণ করে।’ পাক সামরিক প্রধান ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে খোলাখুলিভাবে ‘পারমাণবিক যুদ্ধের’ হুমকি দেন এবং বলেন, ভারত যদি ভবিষ্যতের কোনো যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়, তাহলে তার দেশ ‘বিশ্বের অর্ধেককে’ ধ্বংস করে দেবে। মুনির বলেন, ‘আমরা একটি পরমাণু শক্তিধর জাতি। যদি আমরা মনে করি, আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে আমরা পৃথিবীর অর্ধেককে আমাদের সঙ্গে নিয়ে মরব! বিশেষজ্ঞদের মতে, এটিই প্রথম ঘটনা যেখানে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রর ভূমি থেকে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?