পাকিস্তানে দুই অভিযানে চার সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ১১:০১ অপরাহ্ণ

পাকিস্তানে দুই অভিযানে চার সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০১ 91 ভিউ
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে চার সেনাও শহিদ হয়েছেন। খবর জিও নিউজের। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির ভিত্তিতে গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) চলাকালে নয় সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহত সন্ত্রাসীরা এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সহিংস হামলা বেড়ে যাওয়ায় এ অভিযান একটি ধারাবাহিক সন্ত্রাসবিরোধী

প্রচেষ্টার অংশ। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) থিংক ট্যাঙ্ক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারিতে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে। তথ্য থেকে জানা গেছে যে দেশব্যাপী কমপক্ষে ৭৪ টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে, যার ফলে ৩৫ জন নিরাপত্তা কর্মী, ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩৬ জন জঙ্গি সহ ৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১১৭ জন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৫৩ সদস্য, ৫৪ জন বেসামরিক নাগরিক এবং ১০ জঙ্গি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি