পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানাল কাতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫
     ৮:৫৩ অপরাহ্ণ

পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানাল কাতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ৮:৫৩ 81 ভিউ
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।এমনটাই দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। খবরে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিমের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এ সময় পহেলগাঁওয়ে হামলার পর থেকে ভারতের আগ্রাসী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন তিনি। এ সময় কাতারের প্রধানমন্ত্রী বলেন, কাতার আঞ্চলিক অস্থিতিশীলতা কমানোর নীতির সমর্থক, আমরা আশা করি যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা করে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কঠোর পরিশ্রম করে পাকিস্তানের অর্থনীতিকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি কাতারের প্রধানমন্ত্রীকে ভারতের আগ্রাসী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অবস্থান

ব্যক্ত করে তিনি বলেন, পহেলগাঁওয়ের ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রস্তাব পাকিস্তানের মৌলিক অবস্থানকে দৃঢ় করে।কিন্তু ভারত এ ক্ষেত্রে কোনো সহযোগিতা করছে না। এদিকে ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর হামলা চালাতে পারে বলে সোমবার সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বেড়েই চলেছে। ইসলামাবাদে সাংবাদিকদের খাজা আসিফ বলেন, গোপন সূত্রে জানা যাচ্ছে, ভারত এলওসির যেকোনো পয়েন্টে হামলা চালাতে পারে। নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পহেলগাঁও ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন, উল্লেখ করে খাজা আসিফ বলেন, এ তদন্তের মাধ্যমে

পরিষ্কার হবে, ঘটনাটিতে ভারত নিজে বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কি না এবং এতে নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগ নিয়ে সত্য উঠে আসবে। পাকিস্তান ভারত কাতার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের