পাকিস্তানের কারাগারে ‘ডেথ সেলে’ ইমরান খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫
     ১০:২৪ অপরাহ্ণ

পাকিস্তানের কারাগারে ‘ডেথ সেলে’ ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ | ১০:২৪ 92 ভিউ
ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) পার্টির নেতাই নন, তিনি পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। সদ্য পিটিআই দাবি করেছে, তাদের এই নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আক্রাম এ দাবি তুলে বলেছেন, জেলের ভেতরে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয়, সেরকম এক কুঠুরিতে রয়েছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক সংবাদ সম্মেলনে শেখ ওয়াকাস আক্রাম বলেন, ইমরান খানকে ডেথ সেল-এ রাখা হয়েছে, তাকে এককভাবে নিভৃত কুঠুরির মধ্যে রাখা হয়েছে। তিনি আরও বলেন, দোষী সাব্যস্ত হওয়ার আগেই ইমরান খানকে বন্দি অবস্থায় ডেথ সেলে রাখা হয়। ইমরানের মনোবল ভেঙে দিতেই এমন

পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়াও ইমরানের পরিবার বা রাজনৈতিক কোনও বন্ধু বান্ধব, পরিচিতের সঙ্গে জেল কর্কৃপক্ষ দেখা করতে দিচ্ছে না, বলে দাবি পিটিআই-র। এমনকি ইমরানের ঘনিষ্ঠ পরিজন বা আইনজীবীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পিটিআই। এদিকে, পিটিআইয়ের দাবি, কোর্টের নির্দেশ অনুযায়ী, ৬ জনের সঙ্গে দেখা করতে পারবেন জেলবন্দি ইমরান খান। তবে সেই নির্দেশকে অমান্য করেই পাকিস্তানের জেলে ইমরানের সঙ্গে এ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যেই এই ইস্যুতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে পিটিআই। তবে তাতে ইমরানের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ব্যাপক সন্দেহ তৈরি হচ্ছে। পিটিআইয়ের দাবি, ইমরানের স্ত্রীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

ইমরানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তার দল। তবে দলের তরফে যাবতীয় দাবির সত্যতা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। এদিকে, পার্টির দাবি, দেশের সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে অসম্মান করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৩ সালের পাঁচ আগস্ট থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা