ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা
বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে?
আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়?
বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না?
সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না
সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের
পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর
রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডের পর দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে না পারার অভিযোগের মধ্যেই ওই বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার এ সংক্রান্ত একটি কার্যালয় আদেশ জারি করেছে ডিএমপি। এতে সই করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আদেশে অবশ্য কর্মকর্তাকে সদরদপ্তরে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পরই এ সিদ্ধান্ত এসেছে।
গত ৬ আগস্ট
ভোরে রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ও ধোঁয়ার মধ্যে হাইকমিশনার ও তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ায় শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাঁদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যায়। কূটনৈতিক এলাকার গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় এমন অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে পুলিশের তাৎক্ষণিক ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেরেছিলেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই বিভাগটির ডিসিকে সদরদপ্তরে সংযুক্ত করার আদেশ আসে। ডিএমপির আদেশে বলা হয়েছে, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার
সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হলো। চলতি বছরের ৫ জানুয়ারি ডিএমপির এক আদেশে সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছিল। মাত্র কয়েক মাসের মাথায় তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে সদরদপ্তরে সংযুক্ত করা হলো।