পদক জিতে ১০ লাখ টাকা করে পাচ্ছেন হিমু-বন্যা-কুলসুম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫
     ১১:২৯ অপরাহ্ণ

পদক জিতে ১০ লাখ টাকা করে পাচ্ছেন হিমু-বন্যা-কুলসুম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ১১:২৯ 36 ভিউ
ঢাকায় অনুষ্ঠিত ২৪তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের পদকজয়ী তিন আরচ্যার। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জয়ী হিমু বাছাড় ও বন্যা আক্তার এবং কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জজয়ী কুলসুম আক্তার মনি প্রত্যেককে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো বিশ্বসেরা দলগুলোর সঙ্গে লড়াই করে পদক জেতায় আরচ্যারদের ভূয়সী প্রশংসা করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘অলিম্পিকে সোনার পদক পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন,

তাদের মতো সুযোগ-সুবিধা থাকতে হয়। আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা তাদের সহযোগিতা করব।’ তিনি আরও যোগ করেন, ‘এটা সত্যি যে বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে একটি হলেও অলিম্পিকে কোনো সোনার পদক নেই আমাদের। তবে আমি আশা করি, আরচ্যারির মাধ্যমে আমরা সোনা পাব। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন পদক পেয়েছেন, তাদের প্রত্যেককে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেব।’ মন্ত্রণালয়ের এই ঘোষণায় টিম হোটেল থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুপাজয়ী আরচ্যার বন্যা আক্তার। তিনি বলেন, ‘এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারির প্রতি আমাদের আগ্রহ আরও বাড়বে। আর্থিকভাবে লাভবান হলে অনেকেই আর্চারি ছেড়ে বিদেশে চলে যান।

এমন পুরস্কার থাকলে সেই সম্ভাবনাও কমে আসবে।’ উল্লেখ্য, ৩০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে ভারত ৬টি সোনাসহ ১০টি পদক নিয়ে শীর্ষে এবং দক্ষিণ কোরিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?