নৌকাডুবি: নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু, সংখ্যা আরও বাড়তে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৫
     ৪:৩৭ পূর্বাহ্ণ

নৌকাডুবি: নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু, সংখ্যা আরও বাড়তে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৫ | ৪:৩৭ 99 ভিউ
সুনামগঞ্জে নৌকা ডুবিতে তিনজন শিশু ও দুইজন নারীসহ পাঁচজন মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০), হাতনি গ্রামের নিরেন সনরকারের মেয়ে হাতনি গ্রামের শিশু জয়িতা সরকার (৬), কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে শিশু গঙ্গাঁ রানী সরকার(৮)। অপর এক নিহত শিশুর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তবে আহত সৌরভ সরকারকে (৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,

জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ৭০ জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বৌলাই নদীতে ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচজন যাত্রী নিহত এবং একজন আহতের খবর পাওয়া গেছে। নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ ব্যাপারে বেহেলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ মেম্বার জানান, রাতের কারণে নৌকাডুবিতে কতজন নিহত হয়েছেন পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আপাতত পাঁচজন নিহতের তথ্য জানা গেছে। জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম নৌকাডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। পরবর্তীতে মৃতের সংখ্যা

আরও বাড়তে পারে বলে তিনি ধারণা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন