ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক
গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে!
সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন
আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয়
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি
নেপালে এখনো আটকা বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা
রাজনৈতিক অস্থিরতায় অচল হয়ে পড়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতির জেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও তাদের সঙ্গে যাওয়া সাংবাদিকরা এখনো সেখানেই আটকা পড়েছেন।
গতকাল বিকেল ৩টার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল লাল-সবুজ দলের। কিন্তু হঠাৎ করেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তাদের ফ্লাইট বাতিল হয়। এরপর থেকে ফুটবলাররা ক্রাউন ইম্পেরিয়াল হোটেলেই অবস্থান করছেন। দলের সঙ্গে যাওয়া সাংবাদিকদেরও একই অবস্থায় আটকে থাকতে হচ্ছে।
নেপালের সংঘর্ষ পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে হোটেলের বাইরে বিক্ষোভকারীরা ভাঙচুরের চেষ্টা চালান। এতে দল ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সবাই এখনো নিরাপদ আছেন।
বাংলাদেশ সরকার ও ক্রীড়া কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুব ও ক্রীড়া
পরামর্শক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াঁ ইতোমধ্যে জানিয়েছেন, খেলোয়াড় ও সাংবাদিকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক তৎপরতা চলছে। এদিকে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস যাত্রী ও প্রবাসীদের জন্য হটলাইন নম্বরও চালু করেছে। নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আজ ১০ই সেপ্টেম্বর থেকে পুনরায় চালুর চেষ্টা চলছে। যদি তা কার্যকর হয়, তবে খুব শিগগিরই বাংলাদেশ দল ও সাংবাদিকরা দেশে ফিরতে পারবেন।