নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
     ৯:১৭ পূর্বাহ্ণ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৭ 85 ভিউ
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, তিনি ৬ মাসের বেশি দায়িত্বে থাকবেন না। আগামী বছর ৫ মার্চের নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। গত শুক্রবার শপথ নেওয়ার পর রোববার প্রথম বক্তব্যে কার্কি বলেন, “এই দায়িত্ব নেওয়ার ইচ্ছা আমার ছিল না। রাজপথের ওঠা তরুণদের আওয়াজের কারণে বাধ্য হয়ে আমি দায়িত্ব নিয়েছি।” নেপালে জেন-জি (তরুণ প্রজন্ম)-র নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। আন্দোলনে অন্তত ৭২ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরে সহিংস দুর্নীতিবিরোধী আন্দোলনে রূপ নেয়। এ সময় পার্লামেন্ট ভবনে আগুন দেওয়া হয়

এবং রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করা হয়। আন্দোলনের মুখে সরকারের পতনের পর নেপালের জেন-জি আন্দোলকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনার পর কার্কিকে প্রধানমন্ত্রী করা হয়। কার্কি বলেন, জেন-জি প্রজন্মের চিন্তা-ভাবনা অনুযায়ী কাজ করতে হবে। এই প্রজন্ম যা দাবি করছে, তা হল দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা। সুশীলা কার্কি নেপালের সাবেক প্রধান বিচারপতি হিসেবে সুপরিচিত এবং একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসেবে সমাদৃত। তবে প্রায় ১১ মাসের প্রধান বিচারপতির মেয়াদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল। এখন কার্কি ও তার মন্ত্রিসভার সামনে আইনশৃঙ্খলা ফেরানো, পার্লামেন্ট ভবন ও অন্যান্য ধ্বংস হওয়া গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্নির্মাণ এবং জেন-জি প্রজন্মকে আশ্বস্ত করার মতো একাধিক

চ্যালেঞ্জ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?