নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরাইলি বন্দিদের ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে বিনিময়ের চুক্তি দাবি করছে। খবর আল-জাজিরার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছেন। সেইসঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী জানতো যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী

ও শিশুরা অবস্থান করছেন। যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে। গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার বেইত লাহিয়ার প্রজেক্ট এলাকায় একটি পাঁচতলা ভবন লক্ষ্য করে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে প্রায় ৫০ জন নিহত এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। প্রসঙ্গত, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর লেবাননে নিহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত