নিজের এআই ভিডিও শেয়ার দিয়ে যা বললেন ম্যাক্রোঁ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ February, ২০২৫

নিজের এআই ভিডিও শেয়ার দিয়ে যা বললেন ম্যাক্রোঁ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ February, ২০২৫ |
নিজের একটি এআই জেনারেটেড ভিডিও সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর হয়েছে।’ সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে দুদিনব্যাপী এআই সম্মেলন উদ্বোধনের আগমুহুর্তে তিনি ওই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ম্যাক্রোঁর চেহারার মতোই হুবহু এক ব্যক্তির ভিডিও বানানো হয়েছে। সঙ্গে সঙ্গেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা যায়, ৪৭ বছর বয়সি ম্যাক্রোঁ আশির দশকের বিখ্যাত গান ‘ভয়েজ ভয়েজ’ এর তালে নাচছেন। ভিডিওটির মধ্যেই আসল ম্যাক্রোঁকে বলতে শোনা যায়, এই ভিডিও আমাকে সত্যিই আনন্দিত করেছে ও হাসিয়েছে। প্রসঙ্গত, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণা করা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সনদে

ফ্রান্স, চীন ও ভারতসহ ৬০টি দেশ স্বাক্ষর করেছে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এতে সই করেনি। বিশ্বজুড়ে এআইকে নিরাপদ করার লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও