নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল কোহলি-আনুশকাকে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
     ৪:১৩ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল কোহলি-আনুশকাকে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:১৩ 88 ভিউ
দুজন দুই ভিন্ন জগতের তারকা। দুজনকে একসঙ্গে দেখতে পাওয়াটা অনেকের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। বড় অঙ্কের অর্থে এ জুটিকে বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েও সূচি পায় না অনেক প্রতিষ্ঠান। সেখানে কি না একটি রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হলো বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। এমনই এক তথ্য ফাঁস করেছেন ভারতীয় নারী দলের ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ। তিনি জানান, নিউজিল্যান্ডে একই সময়ে ভারতের নারী ও পুরুষ দলের সিরিজ চলছিল ভিন্ন দুই দলের বিপক্ষে। সেই সময় কোহলির কাছ থেকে পরামর্শ নিতে যান জেমিমা। সেখানে ছিলেন স্মৃতি মন্ধানাও। হোটেলের একটি ক্যাফেতে দেখা হয়েছিল তাদের। আলোচনা চলাকালেই তাদের সঙ্গে যোগ দেন বিরাটের স্ত্রী আনুশকা। সে হোটেলেই ছিলেন তিনি।

ধীরে ধীরে ক্রিকেট থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করেন তারা। আড্ডা জমে উঠেছিল, তখনই ঘটে ছন্দপতন। জেমিমা বলেন, ‘দেখে মনে হচ্ছিল আমরা ছোটবেলার বন্ধু, যাদের অনেক দিন পর দেখা হয়েছে। কিন্তু একটা কারণেই আমাদের এই আলোচনা থামাতে হয়েছিল। ক্যাফের লোকেরা আমাদের বের করে দিয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে ওখানে বসেছিলাম। তাই ওরা আমাদের চলে যেতে বলে।’ সামনেই ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবেন জেমিমা ও মান্ধানা। এবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে তাদের। অন্যদিকে কোহলি এখন ক্রিকেটের বাইরে। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। শুধু ওয়ানডে ফরম্যাটে খেলছেন তিনি। আপাতত খেলা না থাকায় লন্ডনে সপরিবারে ছুটি কাটাচ্ছেন কোহলি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়!