নারী লিগ মাতাতে ভুটানে সাবিনারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫
     ৯:৪৯ পূর্বাহ্ণ

নারী লিগ মাতাতে ভুটানে সাবিনারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৯:৪৯ 104 ভিউ
ঈদের ছুটির পর রোববার শুরু হয়েছে জাতীয় নারী ফুটবলারদের ক্যাম্প। ব্রিটিশ কোচ বাটলার ফিরবেন আজ। তবে ক্যাম্প শুরু হলেও ভুটানের নারী লিগে খেলতে গতকাল সকালে ভুটানের থিম্পুতে গেছেন চার নারী ফুটবলার। তারা হলেন-সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া। লিগে তারা খেলবেন পারো এফসি’র হয়ে। এছাড়া মাসুরা পারভীন ও রুপনা চাকমা খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। তারা আজ-কালের মধ্যে ভুটান যাবেন বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে। এই ক্লাবে সাগরিকার খেলার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি। সাবিনা খাতুনকে দিয়ে বাংলাদেশের নারী ফুটবলারদের বিদেশি লিগে যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে। ওই বছর তিনি খেলেছিলেন মালদ্বীপের ডিফেন্স ফোর্স ক্লাবে। সেই থেকে সাবিনা বেশ

কয়েকবার খেলেছেন বিদেশি ক্লাবে। মালদ্বীপের আর্মি ফুটবল ক্লাবে খেলেছেন দুবার, ভারতীয় লিগে সেথু এফসি ও কিকস্টার্ট এফসিতে খেলেছেন। সাবিনা ছাড়াও বিদেশি লিগে খেলেছেন গোলকিপার সাবিনা আক্তার, মিরোনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া। তারাও খেলেছেন মালদ্বীপের ঘরোয়া ফুটবলে। কৃষ্ণা রানী সরকার ভারতে সেথু এফসিতে এবং সানজিদা আক্তার ইস্টবেঙ্গলে খেলেছেন। গত বছর আগস্টে সাবিনা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা মালদ্বীপের ক্লাব থিম্পু কলেজ এফসিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গিয়েছিলেন। বিচ্ছিন্নভাবে বাংলাদেশের নারী ফুটবলাররা বিদেশি ক্লাবে খেলেছেন। তবে এই প্রথম একসঙ্গে দেশের শীর্ষ স্থানীয় ছয় নারী ফুটবলার খেলতে যাচ্ছেন বিদেশের কোনো লিগে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন