ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
*নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে মৃত্যু: ইউএনও ফেরদৌস আরার মৃত্যু ঘিরে গুরুতর প্রশ্ন
চবি ল্যাবরেটরি কলেজে উপেক্ষিত যোগ্যতা, প্রশ্নের মুখে নিয়োগ বোর্ড লবিংয়ের কাছে হার মানল যোগ্যতা চবি ল্যাবরেটরি কলেজে নিয়োগবঞ্চিত উচ্চশিক্ষিত প্রার্থী
আত্মশুদ্ধি, মানবপ্রেম ও ঐতিহ্যের মহামিলন
রাজধানীতে আজ কোথায় কী
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিতর্কিত নিয়োগ নয়জন জুলাই সন্ত্রাসীকে প্রভাব খাটিয়ে নিয়োগ
কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে
নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে ২০ হাজার টাকা জরিমানা
বাগমারায় এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ৩১ মার্চ রাতে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের এক গৃহবধূ শ্লীলতাহানির শিকার হন। ওইদিন রাতে একই গ্রামের মোজাহার আলী গৃহবধূর ঘরের ভেতরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন এবং শ্লীলতাহানি ঘটান। এই ঘটনায় পরের দিন অর্থাৎ ঈদের দিন গৃহবধূর স্বামী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার চান। এ ঘটনা তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেন।
এদিকে মঙ্গলবার রাতে সালিশে ইউপি সদস্য আমানুল্লাহসহ গ্রামের মাতুব্বররা উপস্থিত ছিলেন। এর মধ্যে শমসের আলী, আবু সাঈদ, আলা হোসেন ও আবেদ আলী নেতৃত্ব দেন।
সালিশে মাতুব্বরদের জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেন। মাতুব্বররা জানান, অভিযুক্তের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়াবে না বলে লিখিত মুচলেকা নেওয়া হয়। পুনরায় এই ধরনের অপরাধে জড়ালে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। ওসি তৌহিদুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টা হয়ে থাকলে তা গ্রাম্য সালিশে আপসের সুযোগ নেই। যদি থানায় জানানো হয়, তাহলে মামলা নেওয়া হবে।