নাম ‘করাচি’, তাই ভেঙে দেওয়া হলো দোকান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫
     ৫:৩৮ পূর্বাহ্ণ

নাম ‘করাচি’, তাই ভেঙে দেওয়া হলো দোকান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ৫:৩৮ 83 ভিউ
শুধু করাচি নাম হওয়ায় ভাঙা হলো বেকারি। ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যে তেলেঙ্গানার হায়দরাবাদে ভাঙচুর চালিয়েছেন ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা। শনিবার দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে। আরজিআই বিমানবন্দর থানা এলাকার শামশাবাদ শাখায় বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। সেখানে ভাঙচুরকারীরা পাকিস্তানি পতাকা পদদলিত করে এবং দেশটির বিরুদ্ধে স্লোগান দেয়। সোমবার ডনের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। ভিডিও ফুটেজে দেখা যায়, তারা লাঠি দিয়ে সাইনবোর্ডে আঘাত করছে, বিশেষ করে ‘করাচি’ শব্দটি লক্ষ্য করে। আরজিআই বিমানবন্দর থানার পরিদর্শক কে. বালারাজু বলেন, বিকাল ৩টার দিকে আরজিআই বিমানবন্দর থানা এলাকার শামশাবাদ করাচি বেকারির বাইরে কয়েকজন

বিজেপি কর্মী হাজির হন। তারা স্লোগান তোলেন এবং বেকারির নাম নিয়ে আপত্তি জানান। তারা সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন। ব্যাপক ক্ষতি করার আগেই আমরা তাদের আটক করি। তবে পরবর্তী সময়ে পুলিশ আটক ভাঙচুরকারীদের ছেড়ে দেয়। পরিদর্শক বালারাজু বলেন, করাচি বেকারি তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে চায়নি। উল্লেখ্য, ১৯৫৩ সাল থেকে হায়দরাবাদের একটি সুপরিচিত প্রতিষ্ঠান এই বেকারি। ভারত-পাকিস্তান উত্তেজনার সময় প্রায়ই আক্রমণের শিকার হয় এই প্রতিষ্ঠান। নামটি ভারতের স্বাধীনতার আগে প্রতিষ্ঠাতার নিজ শহরকে নির্দেশ করে। বছরের পর বছর ধরে বারবার আক্রান্ত হওয়ার পরও বেকারিটি তার প্রতিষ্ঠাতার শিকড়ের প্রতি শ্রদ্ধা রেখে নাম পরিবর্তন করেনি। এ ঘটনায় বিজেপির তেলেঙ্গানা মুখপাত্র নাচারাজু ভেঙ্কটা সুভাষ নিন্দা

জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি জানি না কোনো বিজেপি কর্মী এই ধরনের ভাঙচুরে অংশ নিয়েছের কি না।’ তিনি বলেন, ‘আমি মনে করি না, এটি করা সঠিক কাজ ছিল। শুধু এর নামে করাচি আছে মানে এই নয় যে, এটি করাচির। বেকারির অনেক আউটলেট দোকানের সামনে গর্বের সঙ্গে ভারতীয় পতাকা প্রদর্শন করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটার ছিল না, কিন্তু ভোট ছিল গণনার টেবিলে: শেখ হাসিনা জুলাই সনদ’ গণভোট: ‘হ্যাঁ’ জয়ী হলেও তথ্যে বড় গরমিল, এক আসনে ভোট ২৪৪% সিলেট-৫: ভোটার ২৫৩৮, ভোট পড়ল ২৭৫৪! ফলাফলে ‘১০৮ শতাংশ’ ভোটের নজির ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি