নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫
     ৮:০৫ অপরাহ্ণ

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ৮:০৫ 138 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া-রাধিকা সড়কে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২), নবীনগর পূর্ব ইউপির সদস্য বিল্লাল মিয়া (৪৭) ও লাউর ফতেহপুর ইউপির আহম্মদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০)। আহতদের নবীনগর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা হলেন, মো. সিয়াম (২২), ব্রাহ্মণপাড়ার ভাদুঘর গ্রামের মোহাম্মদ আরিফ ড্রাইভার (৪০), নবীনগর গ্রামের মোহাম্মদ জালাল উদ্দিন (৩৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ

হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নিহত হন এবং পরে কুমিল্লায় নেওয়ার পর আরো দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় আহতদেরও উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আক্তার খন্দকার তার অসুস্থ স্ত্রীকে অপারেশনের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদর একটি প্রাইভেট হাসপাতালে শুক্রবার সকালে নিয়ে যান। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি রেখে রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার সঙ্গে ছিলেন শ্যালক ও নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার মো. বিল্লাল মিয়া (৫৫) ও তার ভাই সিয়াম (২২)। বিল্লাল মেম্বারকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পথে

তিনি মারা যান। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, আমরা এই রোডে দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। গতকাল শনিবার থেকে গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, অনভিজ্ঞ ড্রাইভারদের বিরুদ্ধে, এবং মোটরসাইকেল লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: সজীব ওয়াজেদ জয় ভোটার ছিল না, কিন্তু ভোট ছিল গণনার টেবিলে: শেখ হাসিনা জুলাই সনদ’ গণভোট: ‘হ্যাঁ’ জয়ী হলেও তথ্যে বড় গরমিল, এক আসনে ভোট ২৪৪% সিলেট-৫: ভোটার ২৫৩৮, ভোট পড়ল ২৭৫৪! ফলাফলে ‘১০৮ শতাংশ’ ভোটের নজির ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল