ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সংস্কারের ট্যাবলেট কাজে আসবে না: সাইফুল হক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:১২ অপরাহ্ণ

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সংস্কারের ট্যাবলেট কাজে আসবে না: সাইফুল হক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১২ 108 ভিউ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সংস্কারের ট্যাবলেট কাজে আসবে না। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ দাবি করেন। সাইফুল হক বলেন, বিভিন্ন বিষয়ে কমিশন হলেও বৈষম্য বিলোপ নিয়ে কোনো কমিশন হয়নি। যা প্রকৃত সংস্কারের অন্তরায়। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ছয় মাসেও তারা সিন্ডিকেট ভাঙতে পারেনি। রোজার আগে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সন্ধ্যার পর মানুষ বাইরে বের হতে ভয় পায়। এ সময় জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িতদের

দ্রুত বিচারের দাবি জানান সাইফুল হক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র