ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়
ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে
লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী
‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন
ইরানের কাছে পাঁচ অসম্ভব দাবি যুক্তরাষ্ট্রের
নতুন করে ১৫ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ধেয়ে আসছে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’
ভিয়েতনাম উপকূলে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’ ইতোমধ্যেই আঘাত হানতে শুরু করেছে। সোমবার বিকাল থেকেই এর প্রভাব দেখা যাচ্ছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১১৮ থেকে ১৩৩ কিলোমিটার বেগে বইতে থাকা প্রবল বাতাসে দেশটির উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতি এখনো বিপজ্জনক পর্যায়েই রয়েছে। ‘কাজিকি’ গত বছরের ভয়াবহ টাইফুন ইয়াগির মতোই শক্তিশালী হতে পারে।
আরও বলা হয়েছে, ‘ইয়াগি’ ছিল গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড়, যাতে প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছিল।
ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে হা তিঙ্ঘ উপকূলীয় প্রদেশ থেকে প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি থান হোয়া, কোয়াং ত্রি, হুয়ে ও
দা নাংসহ মধ্যাঞ্চলের আরও কয়েকটি প্রদেশে ব্যাপক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দা নাংসহ মধ্যাঞ্চলের আরও কয়েকটি প্রদেশে ব্যাপক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



