ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক
২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব
উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী
পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত
পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের
ট্রাম্প বনাম ইরান: যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে? এক গভীর সংকট, তিনটি বিপজ্জনক বিকল্প এবং বৈশ্বিক পরিণতি
দ. আফ্রিকার দূতকে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানান। তাঁর অভিযোগ, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন।
শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে। দুই দেশের মধ্যে ‘কূটনৈতিক শিষ্টাচার’ বজায় রাখতেও তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
মার্কো রুবিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘যুক্তরাষ্ট্রে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত আমাদের মহান দেশে আর বাঞ্ছিত ব্যক্তি নন। রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল বর্ণবাদকে অন্যায্যভাবে ব্যবহারকারী একজন রাজনীতিক, যিনি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ঘৃণা করেন।’
রুবিও আরও লেখেন, ‘তাঁর (রাষ্ট্রদূত) সঙ্গে আমাদের আলোচনার কিছু নেই। সুতরাং তিনি যুক্তরাষ্ট্রে (পারসোনা নন গ্রাটা)
অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন।’ এএফপি।
অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন।’ এএফপি।



