ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক
ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে
দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প
নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ
খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত?
নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যথাম হাউসের সতর্কবার্তা
পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা
দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানে করে ১৫ টন ত্রাণসামগ্রী ও ওষুধ পাঠানো হয়।
এই মিশনে তিন বাহিনীর উদ্ধারকারী বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ৫৫ সদস্যের একটি দল রয়েছে। এছাড়াও তিনটি বিমানে ৩৭ জন ক্রু সদস্য রয়েছেন। উদ্ধারকারী ও মেডিকেল দলের সদস্যরা তাদের নিজেদের প্রয়োজনীয় খাবার, স্বাস্থ্যবিধির সরঞ্জাম, যোগাযোগ সরঞ্জাম এবং রান্নার বাসনসহ প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র সঙ্গে নিয়েছেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে আট টন শুকনো খাবার, আড়াই টন পানি,
চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যবিধি সামগ্রী এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেড় টন তাঁবু। এর আগে, গত রোববার বাংলাদেশ থেকে ওষুধ, তাঁবু, শুকনো খাবার ও মেডিকেল টিমসহ জরুরি ত্রাণ সামগ্রীর প্রথম চালান মিয়ানমারে পাঠানো হয়।
চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যবিধি সামগ্রী এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেড় টন তাঁবু। এর আগে, গত রোববার বাংলাদেশ থেকে ওষুধ, তাঁবু, শুকনো খাবার ও মেডিকেল টিমসহ জরুরি ত্রাণ সামগ্রীর প্রথম চালান মিয়ানমারে পাঠানো হয়।



