দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫
     ৬:৪৮ পূর্বাহ্ণ

দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৮ 43 ভিউ
কুষ্টিয়ার দৌলতপুরে রফিকুল ইসলাম রফি (৪০) নামের একজন কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরও দুজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া গতকাল কুষ্টিয়ার আরেক উপজেলা ভেড়ামারা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দৌলতপুরে নিহত রফিকুল একই গ্রামের মৃত আলী মোল্লার ছেলে। কৃষিকাজ করলেও তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের সকেত মেম্বারের বাড়ির পাশে একটি চায়ের দোকানে কয়েকজন বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে

গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে স্থানীয় রবজেল ও ইউসুফ নামের আরও দুইজন পায়ে গুলিবিদ্ধ হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় অতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। ভেড়ামাড়ায় ৮০ বছরের বৃদ্ধার লাশ উদ্ধার কুষ্টিয়ার ভেড়ামারায় ৮০ বছরের বৃদ্ধ খায়রুন নেছার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে উদ্ধার

করে এলাকাবাসী। নিহত খায়রুন একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী। তাঁর তিন ছেলে ও এক মেয়ে আছে। তিনি তাঁর মেজো ও ছোট ছেলের কাছে থাকতেন। ছেলের বউদের সঙ্গে মতানৈক্য হলে মাঝেমধ্যে তিনি অন্যত্র গিয়ে থাকতেন। এলাকাবাসী জানান, পুকুর থেকে উদ্ধারের সময় মরদেহের গলা ও দুই পা একই ওড়না দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এ ছাড়া তাঁর এক চোখ ফুটো হয়ে রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের কিনারে পড়ে ছিল। পরে তারা থানায় খবর দেয়। ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোবিন্দগঞ্জে চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিদুল

ইসলাম (৪৮) নামের এক চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহিদুল ওই গ্রামের নজির সরদারের ছেলে। তিনি স্থানীয় শিবপুর বাজারে চা বিক্রি করতেন। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে বাড়ি না ফেরায় স্বজনরা মহিদুলকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে বাড়ির পাশের একটি নির্জন ভিটায় তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে

জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা