দেশে ফিরেছেন মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪
     ৫:১২ পূর্বাহ্ণ

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ৫:১২ 116 ভিউ
অস্ট্রেলিয়ায় বড় মেয়ের সঙ্গে সময় কাটিয়ে ১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে বড় মেয়েকে দেখতে গত ১০ অক্টোবর অস্ট্রেলিয়ার ক্যানবেরার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল। যাত্রার আগে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আমার স্ত্রী (রাহাত আরা বেগম) গত দেড় মাস ধরে বড় মেয়ের কাছে আছেন। তাদের একটু সময় দিতে সেখানে যাওয়া। মির্জা ফখরুল দম্পতির দুই মেয়ে। বড় মেয়ে ড. শামারুহ মির্জা

২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন স্বামী ও সন্তান নিয়ে। অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ) সিনিয়র টক্সিকলজিস্ট হিসেবে তিনি কর্মরত আছেন। শামারুহ মির্জা একজন নারী সংগঠক হিসেবে ক্যানবেরাতে সমধিক পরিচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি