দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ালেন বিএনপি নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫
     ১১:০৮ অপরাহ্ণ

দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ালেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১১:০৮ 111 ভিউ
কবুতর চুরির অভিযোগে দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ালেন ইউনিয়ন বিএনপির সভাপতি। প্রকাশ্যে দুই নারীকে নাকে খত দেওয়ান বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফেনীতে দুই কিশোরের বিরুদ্ধে কবুতর ও মুরগি চুরির অভিযোগ এনে শত শত মানুষের সামনে তাদের মায়েদের প্রকাশ্যে হেনস্তা করে নাকে খত দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়। পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ বলছে, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খোঁজ নিয়ে

জানা যায়, সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ উঠে দুই কিশোরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ১ মে রাতে সালিশের আয়োজন করেন ভুক্তভোগী জাহাঙ্গীর। সালিশে বিচারকের ভূমিকায় ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু। সালিশে অভিযুক্ত কিশোরদের মারধর করে পুলিশে দেওয়ার পরিকল্পনার কথা শুনে এলাকা থেকে পালিয়ে যান কিশোররা। রাতে সালিশে কিশোরদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুই কিশোরের মায়েদের ডেকে সবার সামনে নানাভাবে হেনস্তা করে নাকে খত দেওয়ান বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলু। ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় বহু লোকজনের সামনে চেয়ারে বসে বিচার করছেন বিএনপি নেতা দেলু

চেয়ারম্যান। হাতে লাঠি নিয়ে দুই কিশোরের মাকে নাকে খত দিতে মাটিতে দাগ দিচ্ছেন দেলু চেয়ারম্যান। ভয়ে বাধ্য হয়ে বোরকা পরা দুই নারী মাটিতে লুটে নাকে খত দিচ্ছেন। এ বিষয়ে সালিশের বিচারক ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, কিশোরদের অপরাধে তাদের মায়েদের শাস্তি দেওয়ায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তবে পরিবেশ পরিস্থিতির কারণে এমনটি করতে বাধ্য হয়েছেন তিনি। ফেনী আদালতের এপিপি অ্যাডভোকেট জামাল উদ্দিন বলেন, একজনের অপরাধে অন্যজন শাস্তি পেতে পারেন না। জনসম্মুখে এমন নির্যাতন অপরাধ। ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের