দীপিকার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫
     ৫:৩০ অপরাহ্ণ

দীপিকার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৫:৩০ 41 ভিউ
দীপিকা পাড়ুকোন ছাড়া যেন অসম্পূর্ণ বলিউড বাদশাহ শাহরুখের সিনেমা। দিপীকাকে নিজের ‘লাকি চার্ম’ বলেও মনে করেন শাহরুখ খান। ২০২৩-এ পরপর তিনটি সিনেমা মুক্তি পায় কিং খানের। এর মধ্যে দুটি সিনেমাতেই ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই দুটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিলেন। দীপিকার অভিনয়ের শুরুটাও হয়েছিল শাহরুখের হাত ধরেই, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওম শান্তি ওম’-এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ জুটি বাঁধেন তারা। সর্বশেষ ২০২৩ সালে ‘জওয়ান’ ও ‘পাঠান’ সিনেমাতেও তাদের রসায়ন দেখা গেছে। এদিকে নিজের জন্মদিনে ‘কিং’ সিনেমার প্রথম ঝলক ভক্তদের উপহার দিয়েছেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেই সিনেমাটির ঝলক। এর পাশাপাশি সিনেমা নিয়ে সেদিন কথাও বলেন শাহরুখ খান। তখনই উঠে

আসে দীপিকার প্রসঙ্গ। দীপিকা থাকলে, ভালোবাসা থাকবেই এমনই মনে করেন শাহরুখ। আসন্ন সিনেমা ‘কিং’-এও থাকছেন দীপিকা পাড়ুকোন। এ সিনেমা প্রসঙ্গে শাহরুখ বলেন, গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে। তখন সিনেমার ব্যাপারে আরও জানতে পারবেন। এ সিনেমায় বিভিন্ন চরিত্র রয়েছে। শাহরুখ বলেন, সিনেমাতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো হতেই হবে। এ শুনেই আবার আনন্দে হইহই করে ওঠেন ভক্ত-অনুরাগীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ