দিনাজপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬
     ৫:১৬ অপরাহ্ণ

দিনাজপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ | ৫:১৬ 44 ভিউ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আশিদুল হক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পূর্ব গৌরীপাড়া এলাকার জামিল হোসেনের ছেলে মাজেদুল ইসলাম মিঠু (৩৬), উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের ইউনুস আলীর ছেলে জুলফিকার আলী (৩০) এবং চৌকিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোছাদ্দেক হোসেন

(৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আশিদুল হককে অপহরণ করে এবং পরবর্তীতে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি ও আদায় করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী আশিদুল হক বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আব্দুল লাতিফ জানান, ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়ার পর রাতভর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়। অভিযানে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মুক্তিপণের সাড়ে পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে

পাঠানো হয়। এদিকে দলীয় নেতার গ্রেফতারের বিষয়ে ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু বলেন, ‘ব্যক্তির অপকর্মের দায় কখনো দল নেবে না। স্বেচ্ছাসেবক দলে কোনো দুষ্কৃতকারীর জায়গা নেই। ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ কারাগারে নেতা, কবরে স্ত্রী–সন্তান ভোটের জন্য আদর্শ বিসর্জন ইউনুসের অপশাসনে দেশ, আইনের শাসনের বদলে মববাজির রাজত্ব আরেকটি কারামৃত্যু: বিচারহীনতার সংস্কৃতিতে ‘খুন’ হলেন আ.লীগ নেতা গোলাম মোস্তফা ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন